মানিক দাস : টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক রেজভী জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আসমা আক্তার মুক্তা মানববন্ধনে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী , নজরুল হক দাদন, পান্না আহমেদ, এমএস পলাশ খান, রিসাত উন নাহার ,এস এম টুটুল, তন্ময় সর্কার প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply