1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী ইরাদত আলী’র রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

  • বর্তমান সময়: বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী ইরাদত আলী’র রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

কাজী টুটুলঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত  স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও তাদের পরিবারের  আশুরোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী ইরাদত আলী'র রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী ইরাদত আলী’র রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

বৃহস্পতিবার(৩১ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে
সূর্যনগর রেলষ্টেশন বাজার প্রাঙ্গণে এ দোয়ার মাহফিল আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আজম মন্ডল এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভার মেয়র ও  জেলা বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা আলমগীর শেখ তিতু।

মেয়র বলেন, সমিতি কারো ব্যাক্তিগত না। আমরা সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে সমিতি করেছি। সমিতি কারো সম্পদ না, সম্মিলিত সম্পদ। বেড়ায় ক্ষেত খাইছে দোষ পড়ছে বাল্কহেড সমিতির। আসলে আমি বিশ্বাস করিনা বাল্কহেড সমিতির কেউ টোকেন জাল করে কাটছে। পাবনার সাথে যে সমস্যা সেটার মূলে কিন্তু দীপক কুন্ডু। সমস্যাগুলো জিইয়ে রেখে ফায়দা লোটার একটা কৌশল। আমরা ঐক্যবদ্ধ আছি। দুই চারজন কু-পরামর্শ দিয়ে আমাদের নেতাকে বেপথে চালিত করবে সেই সুযোগ নাই। অন্ততঃপক্ষে আমি তিতু বেঁচে থাকতে সে সুযোগ নাই। মিজানপুর ইউনিয়নের মানুষ আজম মন্ডল এবং টুকু মন্ডলকে ভালোবাসে। এবং তারাও যথেষ্ট সামাজিকতা রক্ষা করে চলে। এই অঞ্চলের সাধারন মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকে সহযোগিতা করে। ব্যবসা করার অধিকার সবারই আছে। যে সমস্যা সৃষ্টি হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সুস্থ হয়ে ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী ইরাদত আলী'র রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী ইরাদত আলী’র রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

রাজবাড়ী জেলা বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আজম মন্ডল বলেন,
যারা হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা করে তারা বলেছে এভাবে বালুর ব্যবসা হয়না। ওনারা যেভাবে করে সেভাবে হয়না। নাজিরগঞ্জ এর অত্যাচার নিয়ে এরা মাথাই ঘামায়না। নাজিগঞ্জের লোক এসে অবৈধভাবে ধাওয়াপাড়ার বালি কেটে নিয়ে যাচ্ছে। দীপক কুন্ডু তপন মদকের কাছ থেকে একটা পারসেন্টেস নিচ্ছে। আমরা ধাওয়াপাড়ার মাল নিচ্ছি দুইটি টোকেন দিয়ে। একটা দিচ্ছি দীপক কুন্ডুদের এবং আরেকটি দিচ্ছি নাজিরগঞ্জওয়ালাদের।  দীপক কুন্ডুরা নাজিরগঞ্জওয়ালাদের সাথে পারেনা। পারে শুধু নিজ দলের ছেলেদের সাথে। আওয়ামী লীগকে ধ্বংস করছে একজন ইন্ডিয়ার নাগরিক দীপক কুন্ডু।
এই এলাকার মানুষ আমাদের সাথে আছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন। তপন মদককে সাথে নিয়ে দীপক কুন্ডু সব কুট চাল চালছে। অন্যায়ের প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার। আমাদের ধর্মেও বলেছে অন্যায়কারীকে প্রতিবাদ করো। নাহলে মনে মনে ঘৃনা করো।
এই ব্যবসা পবিত্র ব্যবসা।  আমি নাকি টোকেন জালিয়াতি করেছি। যদি জালিয়াতি করে থাকি আমাকে শাস্তুি দেওয়া হোক। আমি কোন অন্যায় করি নাই। আমি ব্যবসা করে আশেপাশের  সবাইকে নিয়ে সুন্দর মতো বেঁচে আছি। আমার দ্বারা সমাজের মানুষের উপকার হয়।
আপনারা জেনে দেখতে পারেন। তিনি আরও বলেন, আমি হালাল উপায়ে ব্যবসা করি। আমার দ্বারা কখনও কারো ক্ষতি হয়নি। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিগত বিএনপি’র আমলে আমি জেল-জুলুম খেটেছি, গার্মেন্টসে কাজ করেছি।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ শিমুল মোল্লা, সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র  যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসারুল ফেরদৌস, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ,  চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, রাজবাড়ী জেলা বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ ও পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, পানি বিষয়ক সম্পাদক ও মিজানপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক হান্নান শেখ প্রমূখ।

পরিশেষে, সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও তাদের পরিবারের  আশুরোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page