1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ফরিদপুরে আটক

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ফরিদপুরে আটক

ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। র‌্যাব সুত্রে জানা গেছে, ৩০ শে মার্চ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারস্থ কলেজ রোডের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ নজরুল ইসলাম রাজু(২১), পিতা- মোঃ বিল্লাল গাজী, সাং- মৃগী কলেজ রোড, ২। সজিব ভূইয়া(২৫), পিতা-রোকন উদ্দিন ভূইয়া, সাং-বড় মাধবপুর, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে।

এ সময় আটককৃত দ্বয়ের হেফাজতে থাকা ১৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত নগদ ২ হাজার পাঁচশত টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন ও ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ খোরশেদ আলম জানান, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারস্থ কলেজ রোডের সামনে অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলা কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ খোরশেদ আলম ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page