সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিদিন : রূপের আদলে প্রকৃতির চাদরে স্নিগ্ধ ঘেরা আমার জন্মভূমি আমি আমার জন্মভূমিকে অন্যরকম ভালোবাসি। চোখ জেতা যায় থৈ থৈ করে পানি দূর থেকে বহুদূর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ যেন এক স্বপ্নপুরী উদাসপুরের রাজ্য…. আবার সূর্য উঠুক নতুন আলোয় এই বঙ্গে নতুন ভোরের আশায় যখন গোটা বিশ্ব চেয়ে থাকে!
পরিপূর্ণ আনন্দে ভরে উঠুক এপার থেকে ওপার স্বপ্নবাজ মানুষেরা স্বপ্ন দেখুক আবার নতুন করে, বলতেছিলাম আমার জন্মভূমি চরভদ্রাসনের কথা, দক্ষিণবঙ্গের থেকে শহরে যাওয়ার একটা সহজ পথ হচ্ছে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট.. বর্ষার পানি নেমে যাওয়াতে গোপালপুর ঘাট সেজেছে নতুন সাজে, যেন প্রকৃতির এক নতুন রূপ নিয়েছে এইখানে ফসলের মাঠ, নদীতে পানি কমে গিয়ে ছোট ছোট বালুর চর অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করেছে।
বিকেলবেলা শুরু হয় দর্শনার্থীর আনাগোনা একটু প্রকৃতির ছোঁয়া নিতে প্রকৃতির সৌন্দর্য দেখতে চলে আসেন হাজারখানেক দর্শনার্থী রেগুলার। সকাল থেকেই শুরু হয় পূর্ণ ব্যস্ততার সাথে যাত্রীদের আনাগোনা জীবিকার উদ্দেশ্যে কেউ যায় শহরের পথে আবার নাড়ির টানে কেউ ফিরে আসে নিজ এলাকায় নিজের পরিবারের কাছে।
প্রশাসনের যদি একটু এদিকে দৃষ্টি দেয় তাহলে এখান থেকে হয়তো ভালো একটা পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে( যেমনটা দেখা যায় মিনি কক্সবাজার )। এই পদ্মা দুটি যানবাহন পারাপার হয় একটি হচ্ছে স্পিড বোর্ড(সি বোট) অন্যটি হচ্ছে ট্রলার। পরিশেষে আপনার এবং আপনার পরিবারের সর্বোচ্চ সফলতা কামনা করে একটু প্রকৃতির ছোঁয়া নিতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গোপালপুর ঘাটে …..
You cannot copy content of this page
Leave a Reply