1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুরের প্রতিবা‌দে মানববন্ধনে ৭২ ঘন্টার আ‌ল্টি‌মেটাম

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুরের প্রতিবা‌দে মানববন্ধনে ৭২ ঘন্টার আ‌ল্টি‌মেটাম

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপ‌জেলায় নির্মাণাধীন সালথা প্রেসক্লাব ভবন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যার সভাপতিত্বে মঙ্গলবার (৩০‌শে মার্চ) বেলা ১১ টায় উপজেলা সদর এলাকায় নির্মাণাধীন সালথা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধ‌নে প্রকৃত দোষী‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়ার জন‌্য ৭২ ঘন্টার আ‌ল্টি‌মেটাম দেওয়া হয়‌।
মানববন্ধনে সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা তার বক্তব্যে বলেন, গত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের ক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুর করে স্থানীয় দূস্কৃতকারীরা। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে আমরা সাংবাদিকরা হতাশা প্রকাশ করছি। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। তিনি আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি পুলিশ ক্লাব ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুরের প্রতিবা‌দে মানববন্ধনে ৭২ ঘন্টার আ‌ল্টি‌মেটাম

সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুরের প্রতিবা‌দে মানববন্ধনে ৭২ ঘন্টার আ‌ল্টি‌মেটাম

সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব কাজী এরসাদ, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুব হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।
সালথা থানার ওসি (তদন্ত) সব্রত গোলদার বলেন, মানববন্ধনের বিষয় আমাদের অবগত করা হয়নি। তবে ক্লাবের পক্ষ থেকে থানায় যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সে বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ চলছিল। গত ৩রা মার্চ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। কাজ শুরুর প্রথম থেকেই স্থানীয় এক নেতাদের নেতৃত্বে কয়েক দফা ভবন নির্মাণ কাজে বাধা দেয়া হয়। তাদের বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চলমান থাকে। এরপর ওই নেতা ফেসবুকে প্রেসক্লাবের ভবন নির্মাণ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে উস্কানিমূলক পোষ্ট দেয়। ফেসবুকে পোষ্ট দেয়ার পরের দিন গত ২৩শে মার্চ রাতের কোনো এক সময় ক্লাবের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলানোর ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page