1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

১২১তম তোফা ফকির দরবার শরীফের বাৎসরিক দুই দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৩৪ বার পড়া হয়েছে

১২১তম তোফা ফকির দরবার শরীফের বাৎসরিক দুই দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরের বর্ধিত পৌরসভার বৈশাখী রোড পশোরা গ্রামে তোফাজ্জেল হোসেন তোফা ফকির এর দরবার শরীফে ১২১তম বাৎসরিক দুই দিনব্যাপী মহা পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় বর্তমান গদিনীশীল মোঃ আব্দুর রহিম ফকিরের পরিচালনায় ফকির হযরত শালাল শাহ্ চিশতি (রঃ)’র স্মরণে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে।
তোফা ফকির দরবার শরীফের বাৎসরিক দুই দিনব্যাপী ওরস শরীফ

তোফা ফকির দরবার শরীফের বাৎসরিক দুই দিনব্যাপী ওরস শরীফ

এসময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ রাজ্জাক, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর চামেলি আক্তার, গেরদা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু প্রমুখ। গত ২৭শে মার্চ রাত  ৮টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার গান পরিবেশন করেন ফরিদপুর চন্ডিপুরের ফকির আবুল সরকার বনাম ঢাকা মিরপুরের ফকির রুমা সরকার।

২৮ মার্চ রবিবার সন্ধায় বিচার গান পরিবেশন করবেন ফরিদপুরের ফকির মোঃ আরিফ সরকার বনাম ফরিদপুরের ফকির ছোট রুমা সরকার। ২৭নং ওয়ার্ডবাসীর সৌজন্যে মোঃ শহীদ মাতুব্বরের সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে দুই দিনব্যাপী বিচার গান ও মেলা অনুষ্ঠিত হয়।

দরবার শরীফ সূত্র জানান, বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তদের সমাবেশ ঘটে। এ মহা পবিত্র ওরশ মোবারক, ওরশকে কেন্দ্র করে দরগা শরীফ ভক্ত – আশেকানদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এ ওরশে হালকায়ে জিকির, মুর্শিদি গান, মোনাজাত ও তবারকের ব্যবস্থা করা হয়ে থাকে।
উল্লেখ্য যে, উক্ত বিচার গান অনুষ্ঠানে মহিলাদের জন্য বসার স্থান আলাদা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page