1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সামাজিক উন্নয়নে নারীর অধিকার নিশ্চিত না হলে সামাজিক উন্নয়ন সম্ভব নয় – স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

  • বর্তমান সময়: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সামাজিক উন্নয়নে নারীর অধিকার নিশ্চিত না হলে সামাজিক উন্নয়ন সম্ভব নয় – স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় জলবায়ু পরিবর্তন, দূর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগীতায় ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৫শে মার্চ বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন পুরাতন ইউনিয়ন পরিষদের চত্বরে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, যে দেশে বরফ জমা হয় সেখানকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এর জন্য বিভিন্ন সমস্যার সৃষ্ঠি হয়। দেশে দূর্নীতি বৃদ্ধি সম্পর্কে বলেন অর্থনীতিবিদদের মতে আমাদের দেশে কমপক্ষে ১৮ কোটি টাকার জিডিপি হারাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দুর্নীতি প্রতিরোধে সকল পর্যায়ের সদিচ্ছার পাশাপাশি সকল পর্যায়ের নাগরিককে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন বিষয়ে তিনি বলেন সামাজিকভাবে নারীদের প্রতি হাজার বছরের নেতিবাচক ধারণা, বিশ্বাস এবং অপসাংস্কৃতির চর্চা এবং ন্যায় বিচার হতে বঞ্চিত হওয়ার কারণে অনেক নারী পারিবারিক এবং সামাজিকভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন। নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হলে উন্নয়নে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পিছিয়ে যায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ইউপি সচিব নিখিল চন্দ্র সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালানা করেন যায়যায়দিন পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আব্দুস সবুর (কাজল)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page