1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগজীবন সাহার ৯১ তম ব্যাগ রক্ত দান

  • বর্তমান সময়: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগজীবন সাহার ৯১ তম ব্যাগ রক্ত দান

রবিউল হাসান রাজিবঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জগজীবন সাহার ২৬শে মার্চ ৫০তম স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান করেছেন। এ নিয়ে তিনি মোট ৯১ বার রক্ত দান করলেন। শুক্রবার দুপুর ১.৩০ টায় সন্ধানী ডোনার ক্লাবে স্বেচ্ছায় ১ ব্যাগ রক্ত দান করার মধ্যে দিয়ে ৯১তম ব্যাগ রক্ত দান করেছেন।
তিনি শহরের বর্ধিত পৌরসভার দেওড়া সাবেক (ভবনন্দপুর) গ্রামের মৃত নিতাই লাল সাহার চার পুত্রের মধ্যে তৃতীয়। তার বয়স ৫০ বছর। তিনি পেশায় ব্যবসায়ী। ফরিদপুরের বর্ধিত পৌরসভার মুন্সিরবাজারে তার ডেকোরেশন ও টিন এবং স্যানিটারী মালামালের ব্যবসা রয়েছে।
স্বেচ্ছায় রক্ত দানের বিষয় তার কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, আমি স্বেচ্ছায় ১৯৯১ সাল থেকে রক্ত দেয়া শুরু করি। আজ অব্দি ৯১তম ব্যাগ রক্ত দান করলাম, তার মধ্যে ৭৬ ব্যাগ ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাবকে ও ১৫ ব্যাগ অন্যান্যদেরকে দিয়েছি। একজন মানবতাবাদী মানুষ জগজীবন সাহা শুধু রক্ত দেয়াই নয়, সমাজের সব ধরণের ভালো কাজে তিনি অংশ গ্রহন করে থাকেন।
তিনি তার বিবাহের দিন ও প্রথম সন্তান হবার দিন, তার পিতার মৃত্যুবার্ষিকী সহ বিশেষ বিশেষ দিনে রক্তদান করার মধ্য দিয়ে দিনের সুচনা করেছেন। তিনি ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন। তিনি আরও বলেন, মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। শুধু নিজ ধর্মীয় গোত্রেই নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার মাঝেই শান্তি।
সন্ধানী ডোনার ক্লাবে স্বেচ্ছায় রক্ত দেয়ার সময় ক্লাবের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। জগজীবন সাহা সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুর এর সর্বোচ্চ রক্তদাতা সদস্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page