1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি) বর্তমানে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার মাঠে সক্রিয় হয়েছে ফরিদপুর জেলা পুলিশ। ২৫শে মার্চ বৃহস্পতিবার ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের নেতৃত্বে ফরিদপুর নিউ মার্কেটে মধ্যে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন। সেই সাথে করোনা বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাইকিং ও মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেল সুমন চন্দ্র, জেলা টি এস আই তুহিন লস্কর, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন,পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম প্রমুখ । এ কর্মসূচি চলাকালে পুলিশ বাহিনীর সদস্যরা, পথচারী ও রিকশা-অটোতে চলাচলকারীদের মুখে মাস্ক পড়িয়ে দেন। পাশাপাশি করোনার ভয়াবহতার বিষয়ে মাইকিং করা হয়।
এ সময় পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ‘জনসাধারণকে আমরা করোনার ভয়াবহতার বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া চেষ্টা করছি। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা পুলিশের এই কর্মসূচিতেও স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন। উল্লেখ্য যে, এ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২৩ জন, আর আক্রান্ত হয়েছে প্রায় নয় হাজারের মতো। এখনও চিকিৎসা গ্রহণ চলছে ১২৮ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page