ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মানিক দাস : বাংলাদেশ ছাত্রলীগ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। ২৫ শে মার্চ কালরাত্রি কে গণহত্যা দিবস ঘোষণা এবং গণহত্যার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতি পাকিস্তানকে জাতিসংঘের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান এ সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব, ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply