1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

শেষ হলো ১৩তম শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

শেষ হলো ১৩তম শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ 

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদরের অন্তগর্ত শিবরামপুর চন্ডিপুর এলাকায় ১৩তম শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফের তিন দিনব্যাপী মহা পবিত্র ওরশ শরীফের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
গত ২১ ও ২২ মার্চ প্রতি বছরের ন্যায় শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফ চন্ডীপুর ১৩তম বার্ষিক মহা পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। আবুল সরকারের পীর মুর্শিদ কেবলাজান দরবেশজী শাহ্ ছব্দুল চাঁন চরণ ধূলী দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। এ অনুষ্ঠানে ফকির আবুল সরকার এলাকাবাসী, সাধু, ফকির, তরীকার আশেকান, ভক্তবৃন্দের চরণ ধূলী কামনা করেছেন।
গত ২১শে মার্চ বাদ যোহর মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। রাত ৯ টা থেকে সারারাত বাংলাদেশের বিভিন্ন বাউল শিল্পী দ্বারা সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গত ২২শে মার্চ বিকাল ৫ টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার বাউল গান পরিবেশন করা হয়েছে। পরিবেশনায় ছিলেন ঢাকা থেকে আগত আরিফ দেওয়ান  বনাম ময়মনসিং থেকে আগত বাবু সুনিল কর্মকার।
তিন দিনব্যাপী ওরশের শেষ দিনে গত ২৩ শে মার্চ বিকাল ৫ টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার বাউল গান পরিবেশন করা হয়। এতে অংশগ্রহন করে ঢাকা থেকে আগত রুমা সরকার বনাম ঢাকা থেকে আগত আলেয়া বেগম আলো।
দরবার শরীফ সূত্র জানান, বার্ষিক ওরশ শরীফ  অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তদের সমাবেশ ঘটে। শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফ এ মহা পবিত্র ওরশ মোবারক, ওরশকে কেন্দ্র করে দরগা শরীফ ভক্ত – আশেকানদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।  নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page