1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাতের ভোটের পদ্ধতিতে  বিএনপি আর নির্বাচনে অংশ গ্রহন করবেনা: বরকত উল্লাহ বুলু

  • বর্তমান সময়: সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

রাতের ভোটের পদ্ধতিতে  বিএনপি আর নির্বাচনে অংশ গ্রহন করবেনা: বরকত উল্লাহ বুলু

এহসান রানা, ফরিদপুর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন এ সরকার ভোটের আগে রাতে ভোট সম্পন্ন করে, এ পদ্ধতিতে বিএনপি আর নির্বাচনে অংশ গ্রহন করবে না। বিএনপি সেই দিন নির্বাচনে যাবে যে দিন গনতন্ত্র পূনঃরুদ্ধার হবে। জনগনের ভোটের অধিকার আদায় করতে পারবো।
তিনি রবিবার সন্ধ্যায়  নগরকান্দা উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচীব, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যত্তম সংগঠক প্রায়াত কে এম ওবায়দুর রহমানের গ্রামের বাড়িতে ১৪ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্মরন সভায় এ কথা বলেন।
ওবায়েদ কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত ১৪ বছর যাবৎ আমার বাবা আমাদের মাঝে নেই। আপনারা আছেন বলে আমার বাবার অভাব আমি বুঝতে পারি নাই। আজকের স্মরন সভায় আপনাদের উপস্থিতি প্রমান করে নগরকান্দা সালথার মানুষ ঐক্যবদ্ধ। নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজিত স্মরন সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলালসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page