1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান

  • বর্তমান সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১-২২ এর বিভিন্ন পদে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ ২০২১ রবিবার বিকেল ৪ টায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিতদের শপথ পাঠ সম্পূর্ণ করেন ২০২১-২২ ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী দীনেশচন্দ্র দাস।
শপথ বাক্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সভাপতি এ্যাড. এ ও এন খালেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জসিমউদদীন মৃধা জসিমসহ বিভিন্ন পদে বিজয়ীগণ শপথ বাক্য পাঠ করেন।
এ সময় নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালনকারী সিনিয়র আইনজীবী  দীনেশচন্দ্র বলেন আইন পেশায় নিয়োজিত থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলার কাজে যথাযথ দ্বায়িত্ব পালন করতে হবে। মামলার বিষয়ে সাধারণত বাদী-বিবাদীদের যে সমস্যা আছে তার সুষ্ঠু ভূমিকা নিতে হবে। বিচারকের কাছে আইনের শাসন ব্যবস্থা হিসেবে যুক্তি ও প্রমাণসমূহের তথ্য তুলে ধরতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page