1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরের মাঝকান্দীতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের আত্মীয় ৬ জন সহ নিহত ৮, আহত ৮

  • বর্তমান সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

ফরিদপুরের মাঝকান্দীতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের আত্মীয় ৬ জন সহ নিহত ৮, আহত ৮

রবিউল হাসান রাজিবঃ ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর মাঝকান্দীতে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেরিয়া ইউনিয়নে সামান্দাকোলা পূর্বপাড়া থেকে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালীন ফরিদপুরের মাঝকান্দী এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটে। ২১শে মার্চ ২০২১ রবিবার সকাল ছয়টার সময় ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে।

একই পরিবারের আত্মীয় ৬ জন সহ নিহত ৮, আহত ৮

একই পরিবারের আত্মীয় ৬ জন সহ নিহত ৮, আহত ৮

আহতদেরকে ফরিদপুর জেলা পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (সদ্য ঘোষিত বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল) ভর্তি করেন। আহতদের মধ্যে হাসপাতালে পৌছানোর পরে ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ভর্তি করার পরে চিকিৎসা চলাকালীন সময়ে ২ জন মারা যায়। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ জন মাইক্রো চালক।

 

আহতদের ১ জন ট্রমাতে ভর্তি রয়েছে। এছাড়াও এ হাসপাতালে ভর্তি থাকা ৪ বছরের শিশুর অবস্থা ঝুকিপূর্ণ। নিহতদের মধ্যে একই পরিবারের আত্মীয় জুয়েল রানা (২২), স্ত্রী মরিয়ম বেগম (১৮), ছেলে মুজাহিদ (৪ মাস), শ্বাশুড়ী কুটি বেগম (৪০), ফুপু শাশুড়ী আমেনা বেগম (৪৯), দাদী শাশুড়ী জসোদা বিবি (৭৯) (ঘটনাস্থলে নিহত)। এছাড়াও পাশবর্তী এলাকার নজরুল ইসলাম (৬০), এ্যাড. আব্বাস (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছে।

একই পরিবারের আত্মীয় ৬ জন সহ নিহত ৮, আহত ৮

একই পরিবারের আত্মীয় ৬ জন সহ নিহত ৮, আহত ৮

আতিয়ার রহমান মন্টু (৫০) ও ড্রাইভারকে ঢাকায় পাঠানো হয়েছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কুদ্দুছ (৩০), নূরুন্নাহার (মুন্নী), আলামিন, রাশিদা, (আবদুল্লাহ (৪) বছরের শিশু গুরুতর আহত) অবস্থায় মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ভয়াবহ দূর্ঘটনার খবর শোনার পর মহেশপুর উপজেলার কাজীর বেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা ফরিদপুর হাসপাতালে এসে স্বজনদের কাছে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page