1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

ফরিদপুরে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস :  ফরিদপুরে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবি আদায়ের মানববন্ধন আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন  এর আয়োজন করে তারা। এতে জাতপাত ও পেশাদারিত্বের বৈষম্যের প্রতিবাদে এবং প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত

সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  সাংবাদিক দিলীপ কুমার চন্দ, শিশির বিশ্বাস, বর্ণ চন্দ্র, রুবেল বালা , প্রেমানন্দ বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের বক্তারা জানান জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রদান করতে হবে, আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে,জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ  করতে হবে, সকল মহানগরী অপুর সভাসমূহ দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসন ব্যবস্থা করতে হবে, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার উপকরণ সরবরাহ করতে হবে।,
সকল সরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  ভর্তি কোটা প্রবর্তন করতে হবে, এবং সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page