1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

পাংশাতে অবহেলিত ও নির্যাতিত কর্মীবৃন্দের ব্যানারে সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

  • বর্তমান সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে

পাংশাতে অবহেলিত ও নির্যাতিত কর্মীবৃন্দের ব্যানারে সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ীর পাংশায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০শে মার্চ শনিবার বিকেল ৪টায় পাংশা পৌরসভা থেকে র‍্যালির মধ্য দিয়ে সূচনা হয় উক্ত অনুষ্ঠানের। এরপর বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে কাটা হয় কেক।
বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক নজরুল ইসলাম খানের পরিচালনায় এই অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ম অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মফস্বল নেতাকর্মী।
পাংশাতে অবহেলিত ও নির্যাতিত কর্মীবৃন্দের ব্যানারে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

পাংশাতে অবহেলিত ও নির্যাতিত কর্মীবৃন্দের ব্যানারে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে  বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, কালুখালি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কালুখালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন সহ পাংশা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী।
বিকেল যত গড়িয়ে আসে ততই যেন সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। উদ্দেশ্য একটাই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নিয়ে অতিথিদের দেওয়া বক্তব্য শোনা। অনুষ্ঠানের সময়সূচির এক ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই লোকসমাগম বেড়ে দ্বিগুণ হয়ে দাঁড়ায়। সর্বশেষ প্রায় চার হাজার লোকের উপস্থিতিতে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন।
এসময় বঙ্গবন্ধুর রাজনৈতিক ও দেশ স্বাধীনে তার অবদানের পাশাপাশি পাংশা উপজেলা ও রাজবাড়ী জেলার সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা তুলে ধরেন বর্তমান রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের নির্যাতনের শিকার হওয়া ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের কথা। এছাড়া সমসাময়িক সময়ে জিল্লুল হাকিমের হাতুড়ি বাহিনীর নির্যাতনের শিকার হওয়া আবুল কালাম আজাদের মতো অনেক সাংবাদিকদের কথাও এসময় উল্লেখ করেন তাদের বক্তব্যের মাধ্যমে।
এছাড়াও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ তার বক্তব্যে বলেন, আমরা পাংশা রাজবাড়ীর আওয়ামী লীগের নেতা কর্মীরা গভীর ষড়যন্ত্রের শিকার। দলের ত্যাগী নেতাদের দল থেকে বাদ দিয়ে পদে রাখা হচ্ছে হাইব্রিড নেতাদের। আমরা চাই এর একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সেই সাথে এ-ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page