1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলা শুরু

  • বর্তমান সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলা শুরু

মানিক দাস : আট আনায় জীবনের আলো কেনা , এই স্লোগানের   মধ্য দিয়ে ফরিদপুর  শহরের অম্বিকা ময়দানে শনিবার সকাল থেকে গ্রন্থমেলা শুরু হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জ্ঞানের আলো ট্রাস্ট  এ মেলার আয়োজক। শনিবার সকালে প্রধান অতিথি থেকে এ শুভসূচনা ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার (রাজস্ব) হেলাল উদ্দিন মাহমুদ শরীফ।
জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ আলী, বিসমিল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদ, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম কাজল, নজরুল ইসলাম, প্রমূখ।
সভায় বক্তারা নিয়মিত বই পড়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা একই সাথে স্বাস্থ্যবিধি মেনে বইমেলা আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন আমাদের বই পড়ার দিকে মনোযোগ দিতে হবে। এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে বই পড়ায় উৎসাহ পায় সেদিকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর উত্তম শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ , ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান , আওয়ামীলীগ নেত্রী আইভি মাসুদ, ফরিদপুর পৌরসভা ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এই মেলাতে মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page