1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপকরন বিতরন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপকরন বিতরন

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু: ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আর্থিক সাহায্য,গবাদী পশু,বাইসাইকেল সহ নানা উপকরন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে
আয়োজিত এক অনুষ্ঠানে এ সব উপকরন বিতরন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সাইফুল কবীর,বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মুজিবুল ইসলাম,শামস সাদাত মাহমুদউল্লাহ।

 

অনুষ্ঠানে উপজেলার গাজীরটেক ও চরভদ্রাসন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের ৬০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে ডায়েরী, ভিক্ষুক পূনর্বাসন এর আওতায় ৫ জনকে গবাদী পশু ও একজনকে একটি দোকান ঘর নির্মান,বাল্যবিবাহ নিরোধ এর লক্ষে চর হরিরামপুর ইউনিয়নের ১০ জন শিক্ষার্থী নিয়ে গঠিত টিম এর প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া উপজেলার নদী ভাঙ্গন ও প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৮ পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বি এস ডাঙ্গী মডেল স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page