1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ভাঙ্গা পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে অনুগতদের প্রার্থী না হতে অনুরোধ – নিক্সন চৌধুরী

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

ভাঙ্গা পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে অনুগতদের প্রার্থী না হতে অনুরোধ – নিক্সন চৌধুরী

এহসান রানা , ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী এফএমডি আবু ফয়েজ মো. রেজাকে সমর্থন দিয়ে তার অনুগত প্রার্থীদের নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। বুধবার (১৭ মার্চ) রাতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে অবস্থিত তার নিজ বাসভবনে এ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন।

 

আগামী ১১ এপ্রিল ভাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন। নির্বাচনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ হতে যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহাদাত হোসেন ও ভাঙ্গা বণিক সমিতির সভাপতি আবু জাফর মুন্সির নাম মেয়র পদের জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ মুহুর্তে মনোনয়ন বোর্ডে সাবেক পৌর মেয়র আবু ফয়েজ রেজাকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়।

 

এব্যাপারে নিক্সন চৌধুরী বলেন, মেয়র প্রার্থী হিসেবে আরো দু’জন প্রার্থীর নাম এসেছিল তৃণমূল হতে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গা পৌর নির্বাচনে আবু ফয়েজ রেজাকে নৌকা প্রতিক দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর এই নির্দেশের প্রতি সম্মান জানিয়ে অন্যদের প্রার্থীতা না করার অনুরোধ জানিয়েছি।
এসময় তিনি সকলকে ভাঙ্গা পৌর নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, গত সাত বছর ধরে যেই নীতি আমি অবলম্বন করে এসেছি আজ তা থেকে সরে এসে নৌকার জন্য কাজ করছি। কারণ প্রধানমন্ত্রী চান এখানে আমরা সবাই একসাথে নৌকার পক্ষে কাজ করি।
ভাঙ্গা পৌরসভা গঠিত হওয়ার পর বিগত ২৪ বছর পৌর এলাকায় যাবত তেমন কোন উন্নয়ন কাজ দৃশ্যমান না হওয়ার ব্যাপারে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় না থাকায় এমনটি হয়েছে। আগামীতে এ সমস্যা থাকবে না।

 

সভায় বক্তব্যকালে মেয়র প্রার্থী আবু ফয়েজ রেজা বলেন, অতীতে যা হবার হয়েছে। আগামীতে স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সাথে মিলেমিশে আমরা ভাঙ্গা পৌরসভার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবো।
সভায় আরো বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিসয়ক সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, বণিক সমিতির সভাপতি আবু জাফর মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি ও হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page