1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ইএএলজির বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে ইএএলজির বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

নিরঞ্জন মিত্র ( নিরু) : ফরিদপুর জেলা পর্যায়ে ইএএলজি প্রকল্পের সাথে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বাৎসরিক সমন্বয় সভায় জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, প্রাচীনতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসন, এই দুইটি নিয়েই সভ্যতার শুরু হয় এই উপমহাদেশে। ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান ও মেম্বারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।পরিষদে যত স্বচ্ছ কাজ করবেন জেলা তত উন্নত হবে। এখানেই সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়। আপনাদের সামনে রেখে কাজ করতে চাই। আপনারা সুন্দরভাবে কাজ না করলে আমরা কষ্ট পাই। সরকারের বিপক্ষে যাওয়া আপনাদের কাজ নয়। পরিষদের ওয়েবসাইট হালনাগাদ করতে হবে।

তিনি আরো বলেন কিছু সংখ্যক প্রতিনিধিরা দুর্বৃত্তদের সাথে হাত মিলিয়ে ইউনিয়ন পরিষদকে ধংসের মুখে নিয়ে যান। সেই সময় দুর্বৃত্তরা আপনার এলাকায় সম্পদ নিয়ে ঢাকায় গুলশানে বাড়ী করেন, বেশি টাকা হলে কানাডা সিঙ্গাপুরে বাড়ী করেন। ইউনিয়নের সরকারি খাস জমি উদ্ধার করতে গেলে, মনে হয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কারণ যত লোভ এই খাস জমির উপর। আপনাদের উপর জনগণের আস্থা রয়েছে। এর ব্যত্যয় হলে সাধারণ মানুষ কোথায় যাবে। আপনারা একটা কথা মনে রাখবেন দুর্বৃত্তরা যত বড়ই হোক না কেন, জনগণের উপরে কোনো শক্তি নাই। প্রশাসনিক সিস্টেমের প্রধান, উন্নয়নের ৮০% ভূমিকা রাখেন ইউপি চেয়ারম্যান। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ( ইএএলজি) প্রকল্পের সাথে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বাৎসরিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক অতুল সরকার।

বাৎসরিক সমন্বয় কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ( উপসচিব) মোঃ মনিরুজ্জামান, সভায় সভাপতি তার বক্তব্যে বলেন বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সচ্ছতামূলক কাজ করা, প্রকল্পের বার্ষিক লক্ষ্য ও পরিষদের মাসিক সভা নিয়মিতকরণ, প্রকল্পের আয়- ব্যয়ের হিসাব সহ কার্যক্রম ও অর্জনসমূহর অগ্রগতি পর্যালোচনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক দবির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার ও সহকারী কমিশনার (আইসিটি) তারেক হাসান। সভা পরিচালনা করেন ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। এলজি এসপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আমিরউল ইসলাম, গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আমিরুল ইসলাম খান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, মধুখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান প্রমূখ। এসময় ফরিদপুর জেলার ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page