1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

রাজবাড়ির নবনির্বাচিত পৌর মেয়রের উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবসে পৌরবাসীর ভূরিভোজ

  • বর্তমান সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

রাজবাড়ির নবনির্বাচিত পৌর মেয়রের উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবসে পৌরবাসীর ভূরিভোজ

কাজী টুটুলঃ রাজবাড়িতে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পৌরবাসীকে ভূরিভোজ করালেন নবনির্বাচিত পৌর মেয়র আলমগীর শেখ তিতু। বুধবার (১৭ মার্চ) দিনব্যাপী ১ নং বেড়াডাঙ্গা নবারুণ সংঘ মাঠে বিশাল প্যান্ডেল সাজিয়ে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রায় পনেরো সহস্রাধিক পৌরবাসীকে ভূরিভোজ করান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করা নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু। বয়সে তরুন হলেও তার উদারতা মানুষকে আবেগি করে তোলে।

রাজবাড়ির নবনির্বাচিত পৌর মেয়রের উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবসে পৌরবাসীর ভূরিভোজ

রাজবাড়ির নবনির্বাচিত পৌর মেয়রের উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবসে পৌরবাসীর ভূরিভোজ

নব-নির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য যুদ্ধ করে গেছেন। মানুষের ডাল ভাতের জন্য যুদ্ধ করেছেন। যে মানুষটি তার সারাটি জীবন উৎসর্গ করে আমাদের বাংলা ভাষা এনে দিয়েছে এবং একটি স্বাধীন দেশ দিলো, তাকে হত্যা করা হলো। এ কথা মনে পড়লে অনুভূতিহীন হয়ে পড়ি। গা শিউরে ওঠে। এদেশের সব শ্রেণীর মানুষের জন্য স্ব-পরিবারে জীবন উৎসর্গ করে গেছেন। কিন্তু আমরা আসলে বড়ই অকৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী রাতদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জাতির ভাগ্য উন্নয়নের জন্য।

 

জাতির দূর্দশা দূর করার জন্য, আমাদের ভাগ্য উন্নয়নের জন্য। অথচ আমরা এমন নেতাও দেখি যারা নিজেদের আখের গোছানোর জন্য ব্যাস্ত। যাইহোক,  বঙ্গবন্ধু বলেছিল সোনার মানুষ তৈরী করতে হবে, সোনার বাঙ্গলা করতে চাইলে সোনার মানুষ হতে হবে।

 

আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি সারাটি জীবন নৌকার পক্ষে কাজ করেছি।
ইনশাআল্লাহ এখনো একজন সৈনিক হিসেবেই থাকবো এবং একজন কর্মী হিসেবেই কাজ করে যাবো।  বঙ্গবন্ধুর যে স্বপ্ন , সোনার মানুষ তৈরী করতে হবে। আমি সোনার মানুষ হিসেবে থাকতে চাই। সোনার মানুষ হিসেবে নিজেকে গড়তে চাই। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ শামীম আহম্মেদ, সদস্য মঞ্জুরুল,ব্যাবসায়ী মোঃ সফিকুল ইসলাম বিপ্লব, ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান বাবু , সদর উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাঃ সম্পাদক জহরুল ইসলাম, রাজবাড়ী জেলা  ছাত্রলীগের সাবেক উপবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ  আব্দুল্লাহ মিয়া, মেয়রের একান্ত সহকারী কাজী রিফাত সোহাগ , ঠিকাদার শেখ মিরাজ, রাজবাড়ী পৌরসভার ৯ টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page