1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার ১০১ তম জন্মবার্ষিকী উদযাপিত

  • বর্তমান সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার ১০১ তম জন্মবার্ষিকী উদযাপিত

এনামুল হক,ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ লক্ষে গতকাল বুধবার সকালে শিশুদের জন্য অনলাইনে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১টায় শোভাযাত্রাসহকারে গিয়ে বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, আইকিউএসি, অগ্নীবিণা ও দোলনচাপা হল কর্তৃপক্ষ, ডীন, কলা অনুষদ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ, কবি নজরুল বিশ^বিদ্যালয় স্কুলসহ অন্যান্যরা। প্রশাসনিক ভবনের সামনে থেকে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেককাটা, বেলুন ওড়ানো, পায়রা অবমুক্তকরণ করা হয়।
এরপরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ।

এসময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর শাহাবউদ্দিন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক মাহমুদুল আহ্সান লিমন, কর্মচারী সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম রাজু, কর্মচারী ইউনিয়নের সভাপতি রেজাউল করিম রানা, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুসহ অন্যান্যরা। সমাবেশে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহমেদুল বারী প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page