সালথায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু`র জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে ১৭ই মার্চ বুধবার দিনব্যাপী নানা অনুষ্ঠান ছিল চোখে পরার মত। দিনের শুরুতে উপজেলা চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা সাড়ে ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ আসর উপজে অ পরিষদ চত্তরে সাংসকৃতিক অনুষ্ঠান ও সন্ধায় উপজেলা যুবলীগের পরিচালনায় আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সালথায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু`র জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, সালথা থানা ভারপ্রপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা প্রমূখ।
উল্যেখ্যঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুভ জন্মদিন উপলক্ষে উপজেলা ভূমি অফিস নতুন কার্যালয়ে স্থানান্তর করে নতুন ভবনে কার্যক্রম শুরু হয় পাশাপাশি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিস চালু করা হয়।
Leave a Reply