1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার সমিতি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন হায়দার আলী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন লুৎফর রহমান। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মমতাজ উদ্দিন খান। সহকারী কমিশনার ছিলেন মিজানুর রহমান মুরাদ, রফিকুল ইসলাম রফিক, হযরত আলী ও লোকমান হোসেন।
নির্বাচনে মোট ৩৩২ জন ভোটারের মধ্যে ৩২৫ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ৯৫ শতাংশ। মোট ১৯ টি পদের মধ্যে ৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি হায়দার আলী, সহ-সভাপতি, হাবিবুর রহমান হাবিব ও হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস ও আলমগীর হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুমার সরকার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল লিটন।
নির্বাচন শেষে বিজয়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ২২; নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা। নবনির্বাচিত সভাপতি হায়দার আলী সাধারণ সম্পাদক লুৎফর রহমান। ও নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন খান প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page