1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ৫ টি গোডাউনকে বিপুল পরিমান জরিমানা : ৮৫০ কেজি পলিথিন জব্দ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে ৫ টি গোডাউনকে বিপুল পরিমান জরিমানা : ৮৫০ কেজি পলিথিন জব্দ
ফরিদপুরে ৫ টি গোডাউনকে বিপুল পরিমান জরিমানা : ৮৫০ কেজি পলিথিন জব্দ

ফরিদপুরে ৫ টি গোডাউনকে বিপুল পরিমান জরিমানা : ৮৫০ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার সদর উপজেলায় ৫ টি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৬ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় ও র‌্যাব-৮ এর উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় হারুকান্দি নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

 

এসময় ০৫ (পাঁচ) টি গোডাউনে অভিযান চালিয়ে মোট ৮৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় জরিমানা করা হয় ক) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: মোঃ সাকিল, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ৩০ হাজার টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৯০ কেজি খ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব জেসমিন, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ২০ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৫০ কেজি গ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব মোঃ সাইফুল ইসলাম, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ২০ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৪০ কেজি ঘ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব মোঃ ইব্রাহিম শেখ, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ১০ হাজার টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ২০ কেজি ঙ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: (খুজে পাওয়া যায়নি), হারুকান্দি, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৪৫০ কেজি।

 

 

উল্লিখিত ৫ টি গোডাউন হতে সর্বমোট ৮৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান, ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ বাহিনীর সদস্যবৃন্দ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page