1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে মাস্ক ব্যবহারের গুরুত্ব দিয়ে সদর উপজেলা প্রশাসনের অভিযান

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে মাস্ক ব্যবহারের গুরুত্ব দিয়ে সদর উপজেলা প্রশাসনের অভিযান
ফরিদপুরে মাস্ক ব্যবহারের গুরুত্ব দিয়ে সদর উপজেলা প্রশাসনের অভিযান

ফরিদপুরে মাস্ক ব্যবহারের গুরুত্ব দিয়ে সদর উপজেলা প্রশাসনের অভিযান

রবিউল হাসান রাজিবঃ মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশ জুড়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। ফরিদপুরেও গত কয়েকদিনের রির্পোট পর্যালোচনা করে দেখা গেছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনকে দিন। পরিস্থিতি বুঝে এরই মধ্যে সারাদেশে সকলকে মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেছে সরকার।
১৬ মার্চ মঙ্গলবার দুপুরে ফরিদপুরে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সকলের মাস্ক পরিধান এবং স্বাস্থ্য বিধি মেনে চলা নিশ্চিত করতে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়, থানা রোড, কাপড় পট্টি, নিউমার্কেট, ময়রা পট্টিসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় প্রশাসন অভিযান পরিচালনা করেছে।
ফরিদপুরে মাস্ক ব্যবহারের গুরুত্ব দিয়ে সদর উপজেলা প্রশাসনের অভিযান

ফরিদপুরে মাস্ক ব্যবহারের গুরুত্ব দিয়ে সদর উপজেলা প্রশাসনের অভিযান

জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশনায় সদর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালনা কর হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন সহযোগীতায় ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে হ্যান্ডমাইকযোগে সকলকে সচেতন করা হয় ও প্রায় দুইশত জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।  এ অভিযানে জেলা পুলিশের একটি টিম এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহায়তা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page