1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী পৌর এলাকা বিশেষভাবে পরিস্কার করছেন মেয়র তিতু

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে
পরিস্কার করছেন মেয়র তিতু
পরিস্কার করছেন মেয়র তিতু

মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী পৌর এলাকা বিশেষভাবে পরিস্কার করছেন মেয়র তিতু

কাজী টুটুলঃ “মুজিব বর্ষের অঙ্গীকার শহর হবে পরিস্কার ” এই শ্লোগানকে বুকে ধারন করে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমেই রাজবাড়ী পৌর এলাকা বিশেষভাবে  পরিস্কার- পরিচ্ছন্ন করছেন মেয়র আলমগীর শেখ তিতু।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৬ টায় মেয়র আলমগীর শেখ তিতু তার কর্মী – সমর্থক, পৌর এলাকার বাসিন্দা ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদেরকে নিয়ে নিজ হাতে পৌর শহর এলাকা পরিস্কার-পরিচ্ছনতা শুরু করেন। দুই ঘন্টা ব্যাপি তিনি নিজ হাতে শহর এলাকা পরিস্কার করেছেন।

তিনি বলেন, রাজবাড়ী শহর পদ্মা নদী তীরবর্তী এলাকা। এই শহরের উপর দিয়ে পদ্মা সেতু ও ভাটিয়াপাড়া রেললাইনের জন্য বালি নিয়ে যাওয়া হয়। বিধায় শহর ধূলিকণায় জর্জরিত। এবং বিভিন্ন ময়লা দ্বারা শহরটা আবর্জনায় ভরে আছে। মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের অঙ্গীকার, রাজবাড়ী পৌরসভা হবে পরিস্কার। তিনি আরও বলেন, সকল পেশাকেই আমি স্যালুট করি। আমার যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের সঙ্গে আমার পৌরসভার কর্মকর্তা, আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু – বান্ধব সহ শ্রদ্ধেয় মুরুব্বী সবাইকেই আমি এই কাজে উৎসাহিত করেছি । কারন যাতে পরিচ্ছন্নতা কর্মীরা উৎসাহ পায় যে, কোন কাজই ছোট নয়। যাইহোক, আমি বিশ্বাস করি এই শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে চাইলে নিজেদেরকেই উদ্দ্যোগী হতে হবে।

 

শুধু পরিচ্ছন্নতা কর্মীদের উপর নির্ভর করলে চলবে না। শুধু আমরা অসচেতনভাবে যেখানে সেখানে রাস্তা-ঘাটে ময়লা আবর্জনা ফেলে রাখি। এটা সচেতন সমাজের করা উচিত না। আমি মনে করি সমাজকে সচেতন করতে হবে এবং আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আমি প্রথম অফিস করেছি গতকাল। প্রথমেই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বৈঠক করেছি। আগামী ২৬ মার্চ এর আগেই শহরের রাস্তা-ঘাট, ড্রেন সবকিছুই পরিস্কার করে রাখবো।

পরিস্কার করছেন মেয়র তিতু

পরিস্কার করছেন মেয়র তিতু

ইনশাআল্লাহ এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। এই শহর যেন পরিস্কার-পরিচ্ছন্ন দেখা যায় এই অঙ্গীকার আমার ছিল। সেটা বাস্তবায়নের জন্য কেবলমাত্র কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ এ কাজ এগিয়েই চলবে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন অনুন্নয়নশীল দেশকে যেমন উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছে। আমরাও ইনশাআল্লাহ যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য আমরণ চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ শামীম আহম্মেদ, সদস্য মঞ্জুরুল, রাজবাড়ী পৌরসভার সচিব সাইফুল ইসলাম, কর নির্ধারক মোঃ আব্দুর রশিদ মৃধা, পৌরসভার হিসাবরক্ষক মোকলেছুর রহমান , ব্যাবসায়ী মোঃ সফিকুল ইসলাম বিপ্লব, ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান বাবু , সদর উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাঃ সম্পাদক জহরুল ইসলাম, রাজবাড়ী জেলা  ছাত্রলীগের সাবেক উপবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ  আব্দুল্লাহ মিয়া, মেয়রের একান্ত সহকারী কাজী রিফাত সোহাগ , ঠিকাদার শেখ মিরাজ প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page