1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

  • বর্তমান সময়: সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৪৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ১৮৭ জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে  সদর উপজেলা মৎস দপ্তরের আয়োজনে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মুজিব বর্ষ উপলক্ষে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়।
১৫ই মার্চ দুপুর ১২ টায় ডিক্রিরচর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিজিএফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু প্রমুখ। জেলা মৎস কর্মকর্তা জানান, নভেম্বর থেকে জুন পর্যন্ত ১০ ইঞ্চির কম ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।
ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

এছাড়াও আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে জেলেরা যেন খাদ্য কষ্টে না থাকে সরকার সেজন্য প্রতিটি নিবন্ধিত জেলে পরিবারকে ৪০ কেজি করে দুই মাসের ফেব্রুয়ারী ও মার্চ ২০২১ মোট ৮০ কেজি করে চাউল দেওয়া হচ্ছে।
আপনারা নিজেরাও জাটকা আহরণ থেকে বিরত থাকবেন এবং কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ করে তাদেরকেউ বাধা প্রদান করবেন। এই জাটকা বড় হয়ে বড় বড় ইলিশে পরিনত হবে। তখন আপনারাই মাছ ধরবেন। এতে আপনারও লাভোবান হবেন এবং দেশও ইলিশ রপ্তানি করে অর্থনৈতিক ভাবে আরও সমৃদ্ধ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page