1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গার কফি হাউজসহ তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা

  • বর্তমান সময়: সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গার কফি হাউজসহ তিন ব্যবসায়ীকে জরিমানা
আলফাডাঙ্গার কফি হাউজসহ তিন ব্যবসায়ীকে জরিমানা

আলফাডাঙ্গার কফি হাউজসহ তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা

আজিজুর রহমানঃ  ১৪ই মার্চ রবিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার কুটুমবাড়ির কফি হাউজসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। আলফাডাঙ্গা পৌরসভার কুটুমবাড়ি কফি হাউজে বাসি-পঁচা খাবার রাখার কারণে দুলাল মন্ডলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এর আগেও কুটুমবাড়ির কফি হাউজে কয়েকবার অভিযান চালিয়ে দুলাল মন্ডলকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
এদিকে আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি নতুন বাজারের ঔষধের দোকানে বৈধ কাগজ পত্র না থাকায় এবং যৌন উত্তেজক ওষুধ রাখার দায়ে মেহেদী হাসান নামে এক ভূয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা এবং জনসম্মুখে অবৈধ ওষুধগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। অপরদিকে পাচুরিয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারের রাস্তার পাশে গাছ ফেলে রাখার অপরাধে জিল্লু শেখ নামে এক গাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল সাংবাদিকদের বলেন,বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার সকল এলাকাতে এ অভিযান চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page