মেয়র আলমগীর শেখ তিতু বলেন, সচেতন জনগণই সচেতন প্রতিনিধি সৃষ্টি করে। আমি এটা বিশ্বাস করি। আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে রুখবো ইনশাআল্লাহ। রাজবাড়ী মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব এলাকা। আগামীতে আমরা ইউজিআইআইপি-৪ এ ঢুকবো। ইউজিআইআইপি-৪ এ ঢুকলে আমাদের রাস্তা-ঘাট কোনকিছুর সমস্যা হবে না। আমার বিভাগীয় কমিশনারের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন, কিছু সমস্যা যদি থেকে থাকে সেগুলো মেকাপ করে আপনাদেরকে কাজ করার সুযোগ করে দিবো। আমি এই পৌর পরিষদ সহ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বলতে চাই, আমাদের যে সালিশি বোর্ড এই সালিশি বোর্ড যেন দেওয়ানি মামলায় পরিনত না হয়। অনেক উন্নয়নই হারিয়ে যায় মিলান হয়ে যায় যদি ন্যায় বিচার না থাকে। আমরা এই পৌর পরিষদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। পরিশেষে বলতে চাই, সবাইকে ধন্যবাদ জানাই। এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে প্রকৃত সেবক হিসেবে কাজ করতে পারি। সেই দোয়া কামনা করি।
পরে, দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
You cannot copy content of this page
Leave a Reply