পরে সেখান থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় উত্তরন ফাউন্ডেশনের গোয়ালন্দ প্রতিনিধি ও তৃতীয়লিঙ্গের দলনেতা মাহিয়া মাহি, দৌলতদিয়া প্রতিনিধি চায়না, মধুখালী প্রতিনিধি পাপিয়া বক্তৃতা করেন।
এ সময় তারা তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠির উপর হামলার সাথে জরিতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বসতবাসতরত তৃতীয় লিঙ্গের মানুুুষদের উপর হামলা চালায় ওই এলাকার চিন্থিত সন্ত্রাসীরা । এ সময় তারা পিটিয়ে দুইজনকে আহত করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় ৮ জনের নাম ও আরো অজ্ঞাত ৭ থেকে ৮ জনসহ একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply