1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শপথ শেষে রাজবাড়ী ফিরলেন মেয়র তিতু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে
শপথ শেষে রাজবাড়ী ফিরলেন মেয়র তিতু
শপথ শেষে রাজবাড়ী ফিরলেন মেয়র তিতু

শপথ শেষে রাজবাড়ী ফিরলেন মেয়র তিতু

কাজী টুটুলঃ রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
বুধবার (১০ মার্চ) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন রাজবাড়ী পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী মেয়র আলমগীর শেখ তিতু সহ অন্যান্য সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ। এসময় স্ব-স্ব পৌরসভার কর্মকর্তাসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উর্দ্বোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার (১১ মার্চ)  সকালে ঢাকা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু।  দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছাতেই হাজারো নেতা-কর্মীসহ সাধারণ মানুষ  ফুল দিয়ে নবনির্বাচিত মেয়রকে বরন করে নেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘাট থেকে সবাইকে নিয়ে রাজবাড়ী পৌঁছায়ে পৌরসভার সামনে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এরপর পৌর কবরস্থানের সকলের কবর, কাজী হেদায়েত হোসেন ও এ্যাড.ওয়াজেদ আলীর কবর জিয়ারত করেন তিনি। সবশেষে নিজ বাড়ীতে পৌঁছে দাদীর করব জিয়ারত করেন।

শপথ শেষে রাজবাড়ী ফিরলেন মেয়র তিতু

শপথ শেষে রাজবাড়ী ফিরলেন মেয়র তিতু

মেয়র আলমগীর শেখ তিতু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।  সেই সাথে একাত্তর সালে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বুধবার আমাদের শপথ হয়েছে।  আমি মনেকরি এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে রাজবাড়ী পৌরবাসী আমাকে গোলাম হিসেবে সৃষ্টি করেছে।আমার মুনিব রাজবাড়ী পৌরবাসী। তাই আল্লাহ যেন আমার সহায় থাকে, মহান রব্বুল আলামীন যেন এই জনগনের পাশে থেকে কাজ করার সুবর্ণ সুযোগ করে দেয়। এই  জন্য আপনারা দোয়া করবেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সদ্য শপথ গ্রহণ করে আসা ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ  সুজন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান,  রাজবাড়ী ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ শামীম আহম্মেদ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ,সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজিদ মাহমুদ খায়রুল,  রাজবাড়ী পৌরসভার ইমাম  মোঃ আসাদুজ্জামান নুর,

৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইদ্রিস আলী খান, সদর উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাঃ সম্পাদক জহরুল ইসলাম, রাজবাড়ী জেলা  ছাত্রলীগের সাবেক উপবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ  আব্দুল্লাহ মিয়া, মেয়রের একান্ত সহকারী কাজী রিফাত সোহাগ  প্রমূখ।

 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে  রাজবাড়ী পৌরসভার নির্বাচন  অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, সদ্য সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা  আলমগীর শেখ তিতু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page