1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চতুর্থ  দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ

  • বর্তমান সময়: বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৭১৬ বার পড়া হয়েছে
বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ
বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ

চতুর্থ  দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ

কাজী টুটুলঃ রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
বুধবার (১০ মার্চ) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন রাজবাড়ী পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী মেয়র আলমগীর শেখ তিতু সহ অন্যান্য সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ। এসময় স্ব-স্ব পৌরসভার কর্মকর্তাসহ বিভাগী কমিশনারের কার্যালয়ের উর্দ্বোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে  রাজবাড়ী পৌরসভার নির্বাচন  অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, সদ্য সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা  আলমগীর শেখ তিতু।

বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ

বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ

তিনি ৮ হাজার ৫শত ৫৪ ভোটের ব্যাবধানে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মহম্মদ আলী চৌধুরী (নৌকা) কে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু ছাড়াও শপথ বাক্য পাঠ করেন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর আঃ রব বিশ্বাস , ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ  আল মামুন সম্রাট , ৩নম্বর ওয়ার্ডের সাইফুদ্দিন আহম্মেদ সুজন , ৪নম্বর ওয়ার্ডের আবু মোঃ হাসান, ৫নম্বর ওয়ার্ডের কাজী মাহতাবউদ্দিন উদ্দিন তৌহিদ , ৬ নম্বর ওয়ার্ডের নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর , ৭ নম্বর ওয়ার্ডের জহির রাজ , ৮ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান পলাশ এবং ৯ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম । এছাড়া সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা আলম ডেইজি , ২নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম  এবং ৩ নম্বর ওয়ার্ডের মরিয়ম কাজী শপথ নিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page