1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ইউএনও মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা-একটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • বর্তমান সময়: বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে
ইউএনও মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা-একটি প্রতিষ্ঠানকে জরিমানা
ইউএনও মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা-একটি প্রতিষ্ঠানকে জরিমানা

ইউএনও মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা-একটি প্রতিষ্ঠানকে জরিমানা

মানিক দাস :ফরিদপুর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে তিতুমীর বাজারের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে গত বুধবার ১১টার দিকে শহরের ফলপট্টিতে উপজেলা প্রশাসন, বিএসটিআই, ফরিদপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ মোতাবেক একটি প্রতিষ্ঠানকে ৭,০০০/- (সাত হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর, পরিদর্শক, বিএসটিআই, ফরিদপুর এবং ফরিদপুর জেলা পুলিশের ১টি চৌকস টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
ইউএনও মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা-একটি প্রতিষ্ঠানকে জরিমানা

ইউএনও মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা-একটি প্রতিষ্ঠানকে জরিমানা

ইউএনও মোঃ মাসুম রেজা জানান, সম্প্রতি শহরের বিভিন্ন স্থান থেকে ফলফলাদি সহ খাদ্যের মান ও মুল্য নিয়ে গোপন সূত্রে বেশ কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বর্তমানে পণ্যের যে বাজার মুল্য/ক্রয় মুল্য এবং পরিমাপ সহ বিক্রয়মুল্য তা খুবই অসামঞ্জস্যপুর্ন।
দোকান গুলোতে খুবই অধিকমুল্যে ফলফলাদি ও খাদ্যদ্রব্য বিক্রয় করা হচ্ছে, তাছাড়া ক্রয় বিক্রয়ের মান কতটা উন্নত এবং পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টিও আমরা গুরুত্বের সাথে দেখছি।
তিনি আরো বলেন, যে সকল প্রতিষ্ঠান খাদ্য দ্রব্যাদি মজুদ ও অতিরিক্ত বিক্রয় করে তাদের লাইসেন্স, বিএসটিআই অনুমোদিত ডিসপেন্সিং মেশিন থাকতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হতে পারে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা এ ধরনের প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page