1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মানিক দাস : জমি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী পরিবারের এক সংবাদ সম্মেলন মঙ্গলবার বেলা ১২ টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সদস্য শফিকুল ইসলাম মনির সভাপতিত্বে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন আলফাডাঙ্গা নিবাসী মাহফুজা বেগম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন তার স্বামী ফিরোজ আহমেদ গ্রাম  শ্রীরামপুর উপজেলা আলফাডাঙ্গা মৌজা ৪১.৪৯ উপর ৪ শতাংশ জমি সহ দোকান ঘরে রেখে যান। কিন্তু প্রিন্ট পর্চা সরবরাহ করলে দেখা যায় তারে তার এস এ  নং ৮/১২৭২ ৮/১৩২২ বি এসে ১৯/৬৩৯ ঠিক থাকলেও ২ শতাংশ দোকানঘর সহ জমি ভুলক্রমে ১ নং খাস খতিয়ান ভুক্ত হয়েছে।
রেকর্ড সংশোধনের জন্য ২০১৬ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ফরিদপুরে  মামলা করি যার নম্বর ২৪২/১৬ মামলা চলার অবস্থায় গত ১৭:১১;২০২০ তারিখে ১৫ দিনের মধ্যে উক্ত দোকান ঘর সরিয়ে ফেলার নির্দেশ দেন সহকারী কমিশনার ভূমি আলফাডাঙ্গা। দোকানঘর সহ জমিতে মামলা থাকায় আমার দোকান ঘর না সরিয়ে আলফাডাঙ্গা ভূমি কমিশনার মাহবুবুল ইসলাম দাঁড়িয়ে থেকে গত ২০ডিসেম্বর আমার ঘরখানা ভেঙ্গে আমার জায়গায় রাস্তা নির্মাণ করেন  যা সম্পূর্ণ বিধিবহির্ভূত।
রাস্তা প্রদানে   বাধা দেয়া হলে আমার বড় ছেলে জামিল আহমেদ কে টেনে হিঁচড়ে নিয়ে যান এবং ছোট ছেলে সায়াদ আহমেদ কে পুলিশ টেনে নিয়ে যায়। আমার স্বামী ফিরোজ আহমেদ ২০১৬ সালে দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যান তিনি সৎ রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আলফাডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আওয়ামী পরিবারের উপর হয়রানি করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার দুই ছেলে জামিল আহমেদ ও সায়াদ আহমেদ উপস্থিত ছিলেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page