1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

‘শেখ হাসিনার আলো ঘরেঘরে জ্বালালেন ফরিদপুরের ডিসি’ফরিদপুরে সাবমেরিন কেবলে পদ্মার চরে পৌছে গেলো বিদ্যুৎ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাবমেরিন কেবলে পদ্মার চরে পৌছে গেলো বিদ্যুৎ
ফরিদপুরে সাবমেরিন কেবলে পদ্মার চরে পৌছে গেলো বিদ্যুৎ

‘শেখ হাসিনার আলো ঘরেঘরে জ্বালালেন ফরিদপুরের ডিসি’

 আলমগীর জয় : জেলার দুর্গম চরাঞ্চলে শেখ হাসিনার আলো ঘরেঘরে জ্বালালেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। একই সাথে চরবাসীর কাছে প্রত্যাশা করলেন, শেখ হাসিনার আলোয় আলোকিত হয়ে ফরিদপুরের দুর্গম চরাঞ্চল যেন সার্বিকভাবে জাতির পিতার সোনার বাংলার উৎকৃষ্ঠ উদাহরন হয়ে উঠে। তিনি জানালেন, এই চরাঞ্চলেই ‘মুজিব কেল্লা’, ‘ই ভিলেজ’, ‘রোভার স্কাউট প্রক্ষিণ একাডেমী’ অত্যাধুনিক মানের আবাসন সুবিধা সম্বলিত হেটেল মোটেল, সুটিং স্পট, আধুনিক বিনোদন কেন্দ্র হবে। মূল শহরের সাথে চরাঞ্চলের যোগযোগের জন্য ইতিমধ্যে একাধিক সেতু নির্মিত হচ্ছে। ঐতিহাসিক নানা ঘটনায় সমুজ্জল মার্চ মাসের প্রথম দিনেই মুজিব শতবর্ষে অফগ্রীড এলাকা শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুর্গম চরাঞ্চলকে আলোকিত করার অংশ হিসেবে প্রথম পর্বে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ১৯৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। (বিস্তারিত ভিডিও দেখতে নিচের ছবিতে টাচ করুন)

 

পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ফরিদপুর ও মানিকগঞ্জের ৪টি উপজেলার ৮৮টি গ্রামে বিদ্যুতায়নের কাজ করা হচ্ছে। এর ফলে গ্রামগুলোর ৯ হাজার ৭০৮ জন গ্রাহক বিদ্যুতের আওতায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীরসংলগ্ন ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট ও ভূইয়াবাড়ী ঘাট এবং চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ঘাট ও গোপালপুর ঘাট থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে মোট ছয় কিলোমিটার পথ সাবমেরিন কেবল টেনে চর এলাকায় এই বিদ্যুৎ প্রদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৯ সালের ২২ ডিসেম্বর এই কাজ শুরু হয়। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক, চর ঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের ৩ হাজার ১৮৫টি পরিবার, সদরপুর উপজেলার নাসিরপুর ও ঢেউখালী ইউনিয়নের ৬০০ পরিবার, ফরিদপুর সদরের ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের ১ হাজার ৮৮০ পরিবার এবং পাশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিম নগর, সুতানলী ও লেছরাগঞ্জ ইউনিয়নের ৪ হাজার ১৩টি পরিবার বিদ্যুতের আওতায় আসবে।

 

০১ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ সোমবার ডিক্রিরচর ইউনিয়নের আইনউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী ও পাশের তায়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ১৯৭টি পরিবারে বিদ্যুৎ–সংযোগ প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হলো। বিকেল সাড়ে তিনটার দিকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন। অন্যান্যের মধ্যে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আবুল হাসান প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page