1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে

পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

মো: তৌহিদ ইসলাম, নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও আধুনিক চাষ প্রযুক্তির উপর মাঠ দিবস ও মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ ও কলা কৌশল শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ও মসলা গবেষণা উপ কেন্দ্র ফরিদপুরের বাস্তবায়ণে রবিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার বসুনরসিংহদিয়া গ্রামের কৃষক আলম ব্যাপারীর মঠে অনুষ্ঠিত হয়। (বিস্তারিত ভিডিও দেখতে নিচের ছবিতে টাচ করুন)

 

মসলা গবেষণা কেন্দ্র, বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হামিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিখি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বারি, গাজীপুরের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।

পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, বরিশাল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. রফি উদ্দিন, বারি গবেষণা উইং এর পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মো. হজরত আলী, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, মাগুড়াএর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মসলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান, সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধানবৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এম ই কৃষক শাহীদা বেগম প্রমুখ। মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মসূচিতে দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page