1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ‘আমাদের কন্ঠ’ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • বর্তমান সময়: সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে 'আমাদের কন্ঠ' পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফরিদপুরে 'আমাদের কন্ঠ' পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদপুরে ‘আমাদের কন্ঠ’ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরে ‘দৈনিক আমাদের কন্ঠ’ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১লা মার্চ সকাল ১০.৩০ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করেন ফরিদপুরের সাংবাদিক বৃন্দ। আমাদের কন্ঠ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি রিফাত ইসলামের উদ্যোগে আয়োজিত এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

 

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রনি, সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, দপ্তর সম্পাদক এম এ আজিজ, প্রথম আলো জেলা প্রতিনিধি পান্না বালা, আরটিভি জেলা প্রতিনিধি জাকির হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেল এর জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, এস এ টিভি চ্যানেল এর জেলা প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, এন টিভি চ্যানেল এর জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি খাইরুজ্বামান সোহাগ, বাঙালী সময় পত্রিকার বার্তা সম্পাদক শ্রাবন হাসান, নাগরিক বার্তা পত্রিকার প্রতিনিধি নিরাঞ্জন মিত্র নিরু, বৈশাখ নিউজের প্রতিনিধি মানিক দাস, দৈনিক আজকের সারাদেশ ও গণকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান রাজিব সহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিনিধি রিফাত তার কাজে ফরিদপুরে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে আমাদের কন্ঠ পত্রিকার সাফল্য কামনা করেন এবং বলেন আমাদের কন্ঠ সত্য ও সঠিক সংবাদ তুলে আনবে যাতে জনগণ সঠিক সংবাদটি জানতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page