1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথনের উদ্বোধন

  • বর্তমান সময়: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথনের উদ্বোধন

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১।
২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে পাংশার দর্গাতলায় ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জিল্লুল হাকিম এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ব্যুরো প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাংশা দর্গাতলা থেকে দৌড় প্রতিযোগিতায় শুরু হয়ে মাছপাড়া কলেজ পয়েন্টে গিয়ে পাঁচ কিলোমিটার দূরত্বের এ দৌড় শেষ হয়। অনলাইন অ্যাপসে রেজিস্ট্রেশন করা তরুণরা অংশ নেন এই দৌড়ে।
উল্লেখ্য, দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন কার্যক্রম আগামী ৭ মার্চ পর্যন্ত চলমান থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে এ ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে। দেশব্যাপী চলমান সেনাবাহিনীর এই কার্যক্রম জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page