1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন

  • বর্তমান সময়: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন

রবিউল হাসান রাজিবঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে ফরিদপুর (বিএডিসি হিমাগার) উপ-পরিচালক (টিসি) দপ্তরের আয়োজনে, মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে, বীজআলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনার উপরে দুই দিনব্যাপী বীজ ডিলার ও আলু চাষিদের প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ডোমরাকান্দি বিএডিসি হিমাগারের সম্মেলন কক্ষে শুক্রবার সকালে দুই  দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিএডিসি (মাবীউকৃবিপ্র) প্রকল্প পরিচালক মোঃ আবীর হোসেন এর সভাপতিত্বে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিএডিসি (বীজ ও উদ্যান) সদস্য পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিএডিসি (বীজ) মহাব্যবস্থাপক প্রকাশ কান্তি মন্ডল। আরো বক্তব্য রাখেন বিএডিসি যুগ্ন পরিচালক আব্দুল সামাদ খান। প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিএডিসি হিমাগার (টিসি) উপপরিচালক কে. এম মনিরুজ্জামান।  প্রশিক্ষণ অনুষ্ঠানটি উপস্থাপনা  করেন বিএডিসি উপসহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হিমাগার টিসির আওতায় চুক্তিবদ্ধ চাষিদের অনুরোধ নিম্ম মানের আলুর বীজ সংগ্রহ না করি। ভালো আলুর বীজ উৎপাদন করেলে, এতে মানসম্মত ফসল উৎপাদন করে চাষি লাভবান হবে। আন্তর্জাতিক মূল্য ও উৎপাদন বিবেচনায় বাংলাদেশের ২০টি প্রধান ফসলের মধ্যে ধানের পরই আলুর স্থান। আলু উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এশিয়ার মধ্যে ৩য় ও পৃথিবীর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। বিএডিসি ১ লক্ষ মেট্রিক টন বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে। দেশে নিজেদের চাহিদা মিটিয়ে, ৫ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করতে পারবে বলে জানান। আলু চাষের জমির পরিমাণ প্রায় (৪.৬৪ লাখ হে.), মোট উৎপাদন ও গড় ফলন বৃদ্ধি পাচ্ছে।
অধিকন্তু একক সময়ে একক পরিমাণ জমিতে এত বেশী ফলন (গড় ফলন ২৩ টন/হেক্টর) অন্য কোন চাষযোগ্য ফসলে পাওয়া যায় না এবং আলু উৎপাদন মৌসুমে তেমন কোন প্রাকৃতিক দুর্যোগ থাকে না বলে আলু চাষিরা আরও বেশী উৎসাহিত হচ্ছে। আলু গাছে বাংলাদেশে সাধারণত ফুল হয় না, তাই প্রথম দিকে বিদেশী জাত অবমুক্তির মাধ্যমে আলু চাষ শুরু হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি হিমাগার (টিসি) কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক কর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষণ অনুষ্ঠানে বীজ ডিলারগণ ও আলু চাষিবৃন্দ অংশগ্রহন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page