1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর কানাইপুর সড়কে দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ১, ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ২

  • বর্তমান সময়: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ফরিদপুর কানাইপুর সড়কে দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ১, ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ২

রবিউল হাসান রাজিবঃ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ২০২১ সকাল ১০ টায় ফরিদপুর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী ফরেষ্ট অফিস এলাকায় ট্রাক-ভ্যান ও সকাল ৭ টায় কাফুরা এলাকায় ট্রেন-ট্রাকের সাথে সংঘর্ষে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। সকাল ১০ টায় ফরিদপুর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী বন বিভাগ অফিসের সামনে একটি ট্রাক যাত্রীবাহি একটি ব্যাটারীচালিত ভ্যানকে ধাক্কা দেয়।

ফরিদপুর কানাইপুর সড়কে দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ১

ফরিদপুর কানাইপুর সড়কে দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ১

এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মজিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয় এবং ভ্যান চালক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ২

ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ২

অপরদিকে একইদিনে, সকাল ৭ টায় শহরতলীর কাফুরা (বর্ধিত পৌরসভার মুন্সিরবাজার থেকে গেরদা সড়কে) ফরিদপুর স্টেশন থেকে ভাংগাগামী নিয়মিত ট্রেনের সাথে রেললাইন পারাপারের সময় একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ড্রাম ট্রাকটি ছিটকে একটি দোকানঘরের উপরে উঠে খাদে পড়ে যায়।

 

ফলে ট্রেনের সামনে সামান্য অংশ ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় ট্রাক চালক গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি হুইসেল বাজিয়েই ফরিদপুর স্টেশন থেকে ছেড়ে আসছিলো। এ সময় সম্মুখদিক থেকে আগত ট্রাকটি দ্রুত পার হতে গিয়ে পেছনের অংশে ধাক্কা লাগলে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

 

তারা জানায়, এখানে কোনো রেলক্রসিং না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ফরিদপুর রেলস্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গেটম্যান জানান, রেল কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়োগকৃত বেতনভুক্ত কোনো ক্রসিং গেটম্যান না থাকার কারনই এ দুর্ঘটনার জন্য দায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page