মানিক দাস : ফরিদপুরের আলিপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এ সেমিফাইনালে উঠেছে তিনটি দল। সন্ধ্যায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দল গুলি কে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে তিনটি দল।
দিনের প্রথম ম্যাচে বিজেএস সংঘ ৮০ রানে খাবাসপুর স্পোর্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কে , দ্বিতীয় ম্যাচে খাবাশপুর ইলেভেন স্টার ৮ রানে বেচ ২৪ কে এবং শেষ ম্যাচে আইসন মোবাইল এক্সচেঞ্জ ২ রানে শহীদ সুফি ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। প্রতিযোগিতার অপর কোয়াটার ফাইনাল ও দুটো সেমিফাইনাল আগামীকাল একই মাঠে অনুষ্ঠিত হবে। বিজয়ী তিন দলের ছবি।
You cannot copy content of this page
Leave a Reply