1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

হোটেল রেস্তোরা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

হোটেল রেস্তোরা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর সমাচার : ২৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর প্রদত্ত আদেশ মোতাবেক হোটেল/মোটেল/রিসোর্ট/রেস্তোরাসমূহে Single-Use Plastic এর ব্যবহার বন্ধে ফরিদপুর হোটেল রেস্তোরা মালিক সমিতির সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ।

 

উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ সভায় মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর প্রদত্ত আদেশে সকল হোটেল/মোটেল/রিসোর্ট/রেস্তোরাসমূহে Single-Use Plastic এর ব্যবহার বন্ধের বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সে বিষয়ে সকলকে অবহিত করেন। এছাড়া প্লাস্টিক ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকর দিক সর্ম্পকে আলোকপাত করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দিন ও জনাব মিতা রানী দাস, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি জনাব খন্দকার শামসুল আলম মঞ্জু, রেস্তোরা মালিক জনাব গৌতম কুমার ঘোষ, জনাব মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনা শেষে নিন্ম বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়

 

মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর প্রদত্ত আদেশ মোতাবেক সকল হোটেল ও রেস্তোরায় Single-Use Plastic এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ/সীমিত করা হবে।

 

রেস্তোরাসমূহে গরম খাবার প্লাস্টিকের পাত্রে ডেলিভারী/সরবরাহ করা সীমিত করা হবে।
Single-Use Plastic এর বিকল্প ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে মালিক সমিতির পক্ষ হতে প্রচার প্রচারনা চালানো হবে। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর প্রচার প্রচারনায় অংশগ্রহণ করতে পারে।
যেহেতু করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে সভাটি আয়োজন করা হয়েছে, সেহেতু উপস্থিত মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ সকল হোটেল ও রেস্তোরা মালিকগণকে বিষয়সমূহ অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হবে।

 

ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক এ ধরণের মতবিনিময় সভা আয়োজন অব্যাহত থাকবে। উল্লেখ্য গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ একই বিষয়ে ফরিদপুর আবাসিক হোটেল মালিক সমিতির সাথে আরেকটি মতবিনিময় সভা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page