শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারী বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়ীত্ব পালনের লক্ষে আনসার ও ভিডিপি বাছাই কার্যাক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের স্থায়ী বসবাসকারী আনসার ভিডিপি কর্তৃক প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন আনসার ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন সদরে এ বাছাই কার্যাক্রাম অনুষ্ঠিত হয়। বাছাই কার্যাক্রম পরিচালনা করেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান সেলিম।
সহযোগিতায় ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজ্জামান এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিবর কুমার বিশ্বাস। ২৮ ফেব্র“য়ারী মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রাক্ষায় দায়ীত্ব পালন করবেন বাছাইকৃত আনসার ভিডিপি সদস্যগণ।
You cannot copy content of this page
Leave a Reply