1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মানবিক সোসাইটি ২০২০এর বর্ষ পূর্তীতে মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ

  • বর্তমান সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে

মানবিক সোসাইটি ২০২০এর বর্ষ পূর্তীতে মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারী বুধবারঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর মানবিক সোসাইটি ২০২০ এর বর্ষপূর্তীতে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে ।

২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্যার সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ হাসান আল মামুন এবং যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল হাসান সনেট এর যৌথ সঞ্চালনায় মানবিক সোসাইটি ২০২০ এর বর্ষপূর্তীতে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ডঃ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন।

মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ

মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ

এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের উপনির্বাচনের আওয়ামীলীগ মনেনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন,যুদ্ধাকালীন কমান্ডর মহাসিন আলম বাচ্চু, ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম ,ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক শাকির আহমেদ টোকন, মানবিক সোসাইটি সংগঠনের সভাপতি কামরুজ্জামান, সমাধীনগর হাইস্কুলের প্রধান শিক্ষক নারদ কুমার,গরীব মোহাম্মাদ কালসু,সবুজ মেহেদী সহ প্রমুখ।

মানবিক সোসাইটি ২০২০ এর বর্ষপূর্তীতে এলাকার ১৫ জনের মধ্যে নগদ ৩০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান এবং বই,খাতা,কলম,স্কুল ব্যাগ,স্কুল ড্রেজসহ উপকরণ বিতরণ করা হয়েছে ১শ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page