1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

নগরকান্দায় ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করলেন মোহাম্মদ আশরাফুল

  • বর্তমান সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নগরকান্দায় ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করলেন মোহাম্মদ আশরাফুল

বেলায়েত হোসেন লিটন, নগরকান্দা প্রতিনিধি : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে সরদার বদিউজ্জামান স্মৃতি টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করে।

 

ফাইনালে নগরকান্দার উপজেলার রামনগর ক্রিকেট একাদশ চরভদ্রাসন উপজেলার জিএস নাইন স্টার ক্লাবের মুখোমুখি হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জিএস নাইন স্টার ক্লাবের হয়ে খেলায় অংশ গ্রহন করেন। টসে জিতে নগরকান্দার রামনগর ক্রিকেট ক্লাব বোলিয়ের সিদ্ধান্ত নেয়। জিএস নাইন স্টার ক্লাব ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয়।

 

রোমান দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রান করে। রুহুল নেন তিন উইকেট। ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নগরকান্দার রামনগর ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই জয়ে বন্দরে পৌছে যায়। পার্থিব দলের পক্ষে সর্বোচ্চ রান করে। মহানন্দা ম্যান অফদ্যা ম্যাচ ও রিয়াদ ম্যান অফদ্যা সিরিজ নির্বাচিত হয়। মোহাম্মদ আশরাফুল ব্যাটিংয়ে অংশগ্রহণ করেনি শুধু ফিল্ডিংয়ে নামেন। ১লা জানুয়ারী ১৬ টি দল নিয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের খেলা দেখার জন্য মঙ্গলবার হাজার হাজার দর্শক উপস্থিত হয় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে। নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার খেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডি এলজিএসপি ফরিদপুর মোঃ মনিরুজ্জামান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ফকির, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্যা, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুজ্জামান চৌধুরী, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাজাহান সরদার, বিলগোবিন্দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি সাব্বির ইবনে জামান, সম্পাদক সরদার আবদুল্লাহ আল কবীর সোহাগ প্রমুখ।

 

খেলার আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করে সাগর সরদার ও পলাশ মাতুব্বর। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক বেলায়েত হোসেন লিটন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page