ফরিদপুর সমাচার : শখ করে অনেকেই বিদেশি পাখি অথবা নানা জাতের কবুতর পুষে থাকেন । এর জন্য প্রথমেই যা যা দরকার , তা হলো পাখি সংগ্রহ করা । আর সেটা কোন দোকান অথবা হাট থেকে আপনি সংগ্রহ করতে পারেন ।( হাটের সম্পূর্ন ভিডিও দেখতে নিচের ঠবিতে টাচ করুন)
গত কয়েক বছর ধরে পোষা পাখির অর্থাৎ পাখি প্রেমির সংখ্য বেড়েছে অনেক । বিগত দিনে পাখি সঙগ্রহ করতে আপনাকে যেতে হতো ঢাকা বা অন্য কোন শহরে । ফরিদপুরে ভাল কোন পাখির বাজার বা হাট ছিল না ।
এখন আপনাকে আর যেতে হবে না অন্য কোথাও ,ফরিদপুর রেল ষ্টেশন এর সামনেই সপ্তাহে দুই দিন , প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে এই পাখির হাট । নানান প্রজাতির বিদেশি কবুতর যেমন লাহোরি /সিরাজী , ফ্যানটেল/লক্ষা , সিলভার কিং , মুখখী , ম্যাগপাই , আউল , জকোবিন , বল কবুতর , গিরিবাজ , ফ্রিল ব্যাক কবুতর সহ নানান জাতের হাস,মুরগি ও পাওয়া যায় এখানে ।
সরেজমিনে হাটে গিয়ে দেখা যায় ,সেখানে শুধু পাখিই নয় ,পাখির খাচা ,খাবার সহ পাখির প্রয়োজনীয় নানা সামগ্রীও ওঠে পাখির হাটে । এছাড়াও ভাল বিষয় হলো ,আপনি সেখান থেকে আপনার পছন্দের পাখিটি যেমন ক্রয় করতে পারবেন,ঠিক তেমন আপনার পাখিটা সেখানে বিক্রীও করতে পারবেন ।
You cannot copy content of this page
Leave a Reply