1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

‘আইসিটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময়’

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

‘আইসিটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময়’

 আলমগীর জয় : ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সরকারি সেবা প্রদানে আইসিটি ব্যবহারের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টায় সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিন।

আইসিটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময়’

আইসিটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময়’

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা উপস্থাপন করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান।

আইসিটি ব্যবহারের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময় সভায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার প্রধান সহকারী, উচ্চমান সহকারী, গোপনীয় সহকারী, অফিস সহকারীগণ অংশগ্রহণ করেন।

আইসিটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময়’

আইসিটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মতবিনিময়’

সভায় প্রধান অতিথি ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিন আইসিটি তথা তথ্য প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে আইসিটির ক্ষেত্রে বিভিন্ন অপপ্রচার, গুজবে বিভ্রান্ত না হওয়া, এসবের সাথে কোন ভাবেই সম্পৃক্ত না থাকার জন্য আহবান জানান।

এর আগে অতিরিক্ত কমিশনার কার্যালয়ের আইসিটি শাখা পরিদর্শন এবং বিভিন্ন শাখা দর্শন করেন। পরে ফরিদপুর জেলা প্রশাসন প্রতিষ্ঠিত ও  পরিচালিত জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ দর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page