ফরিদপুরের ভাঙ্গায় চাদাঁর দাবীতে মাটি কাটা ভেকু ভাংচুর
এহসান রানা,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে কতিপয় দুৃস্কৃতকারী দ্বারা চাঁদার দাবীতে মাটি কাটা ভেকু ও ট্রাক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ভেকু ও ট্রাকের মালিক মোঃ বাবু মিয়া জানান, ওই গ্রামের জুয়েল মাতুববরের পুকুর কাটার জন্য তিনি চুক্তিবদ্ব হন।

ফরিদপুরের ভাঙ্গায় চাদাঁর দাবীতে মাটি কাটা ভেকু ভাংচুর
গত কয়েকদিন যাবৎ এলাকার ইমন ফকির নামে জনৈক যুবক তার নিকট চাঁদা দাবী করে আসছিলেন। চাদাঁ দিতে না পারায় রাতে সংঘবদ্ব হয়ে তার লোকজন হামলা চালিয়ে ভেকু ও ট্রাক ভাংচুর করে। এ ঘটনায় বাবু মিয়া ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply