বিভাষ দত্ত , ফরিদপুর শহর প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে সন্ত্রাসী হামলা ঘটনার মামলায় গ্রেফতার হয়েছেন ফরিদপুর জেলা রেন্ট-এ কার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুজ্জামান মোমিন (৪৮)। সোমবার দুপুর ১টায় শহরের গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মার্কেট থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মোমিনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান জামান মটরস এর স্ট্যাফরা। এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা জানান গ্রেফতারকৃত ব্যক্তি ঐ দিন হামলার ঘটনায় ছিল। সে এই মামলার এজাহার ভুক্ত আসামী।
এ বিষয়ে ডিবি ওসি সুনীল কর্মকার জানান, আওয়ামীলীগ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিও ভিত্তিতে মোমিনকে সনাক্ত করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply